• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের আরাপপুরে ফার্মেসিতে মেডিকেল প্রতিনিধি ওপর হামলা, থানায় অভিযোগ

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি: / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের আরাপপুর এলাকায় এক মেডিকেল প্রতিনিধিকে লোহার তালা দিয়ে হামলা এবং মোটরসাইকেল আটকে রাখার অভিযোগ উঠেছে ফার্মেসি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সবুজ কুমার সূত্রধর (২৮) ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, সবুজ কুমার সূত্রধর ওএসএল ফার্মা কোং লিমিটেডের ঝিনাইদহ সদর শাখায় এমপিও (মেডিকেল প্রমোশন অফিসার) হিসেবে কর্মরত। অভি ও অভির পিতা আলাউদ্দিন দুজনই আরাপপুর এলাকার বাসিন্দা এবং “আশরাফ ফার্মেসী”-র মুল মালিক। তারা দীর্ঘদিন ধরে সবুজের কোম্পানির ওষুধ ক্রয় করলেও সম্প্রতি অন্য কোম্পানির ওষুধ নিতে শুরু করে।

সবুজের অভিযোগ, গত ২৩ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায় অভি মোবাইল ফোনে তাকে ৫০ হাজার টাকার ওষুধের অর্ডার দেন। পূর্বে কখনো এত বড় অর্ডার না দেওয়ায় সবুজ সন্দেহবশত অর্ডারটি কনফার্ম করেননি। এতে ক্ষিপ্ত হন অভি।

তবে, পরদিন ২৪ নভেম্বর ২০২৫ সকালে, অভি বারবার ফোন দিয়ে দোকানে যেতে জোরাজুরি করেন। সবুজ সরল বিশ্বাসে সকাল ১১টার দিকে আরাপপুর স্ট্যান্ড এলাকায় আশরাফ ফার্মেসির সামনে গেলে হঠাৎই তাকে অতর্কিতভাবে হামলা করা হয়। অভিযোগে বলা হয়, অভি লোহার তালা দিয়ে পরপর দুইবার সবুজের মাথা ও বাম পাশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে দু’জন মিলে তার ১১০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল কেড়ে নেয় এবং হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

হামলার পর সবুজ ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন। পরে উর্ধ্বতন কর্মকর্তা সহ ঝিনাইদহের পায়রা চত্বরে একটি বিচার চাই বলে একটি বিক্ষোভ করেন।

এ বিষয়ে, অভি ও তার পিতার কাছে সাংবাদিকরা গেলে তারা বলেন, এর আগেও দেড় লাখ টাকার ঔষধ অর্ডার করেছি সেখানে একটি এসি দেবার কথা ছিলো সেটাও দেইনি এবং গত ২৩ নভেম্বর আবারও ঔষধের অর্ডার করলে তিনি আমাদের আশেপাশে সব দোকানে ঔষধ দেন কিন্তু আমাদের দোকানে ঔষধ দেন নি। তাকে ফোন দিলে তিনি বলেন আমি আসছি। তারপর তিনি আসলে আমাদের কথা কাটাকাটি হলে আমার ওপর হামলা করে তখন নিজেকে রক্ষা করতে গিয়ে তালা দিয়ে আঘাত করলে মাথা ফেটে গেছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/