• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

স্কুল অব লিডারশিপ ইউএসএ-এর আয়োজনে দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি : / ১২১ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

স্কুল অব লিডারশিপ ইউএসএ-এর উদ্যোগে ‘রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় একদিন’ শীর্ষক দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা রাজধানীর মিরপুরের ইউসেপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেশের ২৫ জেলায় ছড়িয়ে থাকা ৫৫টি দলের কো-অর্ডিনেটর ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে শনিবার অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন ও সমাপনীতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. গোলাম রব্বানী নয়ন বাংগালি।

কর্মশালাটি পাঁচটি পৃথক সেশনে অনুষ্ঠিত হয়—
১) শিষ্টাচার ও রাজনৈতিক-সামাজিক আচরণ
২) সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও করণীয়
৩) বিএনপি প্রণীত ৩১ দফা
৪) গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার
৫) নির্বাচনী পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য

ডা. পারভেজ রেজা কাকনের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন স্কুল অব লিডারশিপ ইউএসএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও মিডিয়া ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম. আমিনুল ইসলাম মুনির, ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান মনির, কো-অর্ডিনেটর আসগর হোসেন ভুঁইয়া, আশরাফুল আলম চিশতী, সাদেক আহমেদ ভুঁইয়া, আরিফ আহমেদ ভুঁইয়া, ফেরদৌস জাহান খান, বাঙালির পাঠশালার চেয়ারম্যান ও দেশের টিভির সিইও মঞ্জুর এলাহী তপন এবং গাজীপুর জেলার কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম আকন্দ রাজুসহ আরও অনেকে।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা করেন গবেষক ও সমাজকর্মী কাউসার চৌধুরী।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার শীর্ষক সেশনে বক্তব্য রাখেন লেখক ও সমাজকর্মী রেজওয়ানুল হক শোভন।
এছাড়া পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য নিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এসএম শফিউল্লাহ।

বিএনপি প্রণীত ৩১ দফা নিয়ে প্রশিক্ষণার্থীরা নিজ নিজ দফার উপস্থাপন করেন এবং দফাগুলোর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ড. জিয়া হায়দার ও ডা. পারভেজ রেজা কাকন।

ড. জিয়া হায়দার বলেন, “এখন আর শুধুই স্লোগান দিয়ে রাজনীতি করার সময় নয়; এখন প্রয়োজন বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল রাজনৈতিক চর্চা।”
ড. আসাদুজ্জামান রিপন বলেন, “স্কুল অব লিডারশিপ যে নৈতিক শিক্ষার মাধ্যমে তৃণমূল নেতৃত্ব তৈরির চেষ্টা করছে— এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল।”

শেষে সনদ বিতরণ ও শপথ বাক্য পাঠ করান আসগর হোসেন ভুঁইয়া।
সমাপনী বক্তব্যে নয়ন বাংগালি বলেন, “আমরা নৈতিক নেতৃত্ব তৈরি করছি এমপি-মন্ত্রী বানানোর জন্য নয়, দেশের বিজয় নিশ্চিত করার জন্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/