• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে সাধুহাটি ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১২৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ডাকবাংলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের পক্ষে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম এবং জেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আল মামুন।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। এজন্য নেতাকর্মীদের আরও বেশি সংগঠিত হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তারা। আরও বলেন, জামায়াত যেভাবে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট দিচ্ছে এটা ভাবাও পাপ। জান্নাত দেবার মালিক আল্লাহ তাহলে তারা কিভাবে জান্নাতের কথা বলে মানুষের কাছে মিথ্যা বলছে। জামায়াত এমন একটা দল এরা তো ফকিরের ভিক্ষাও দেই না এদের বাড়ি কোনোদিন মিলাদ মাহফিলও দেইনা তাহলে বোঝেন এরা কেমন জান্নাতের টিকিট দেওয়া দল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম শরিফুল।

সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/