• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন জিয়া উদ্দিন মিস্টার এর প্যানেল বিজয়ী

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার:- / ১৪২ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেনী ইউনিটের সদস্য নির্বাচন ২০২৫ইং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে।

প্রার্থীরা জানান, ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নির্বাচন ছিল সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গ্রহণ বিকাল পাঁচটা পর্যন্ত সন্ধ্যার পর থেকে ভোট গণনা শেষে রাত সাড়ে এগারোটায় বেসরকারি ভাবে ফেনী জেলা পৌর প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন; ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়া উদ্দিন মিস্টার, এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন মামুন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
১. রাসেল পাটোয়ারী – ৪৯০ ভোট
২. শরিফুল ইসলাম অপু – ৩৩০ ভোট
৩. মেজবাহ মিয়াজী – ৩২৩ ভোট
৪. ওসমান গনি রাসেল – ২৯৭ ভোট
৫. এম এ ইমরান – ২৯৫ ভোট

নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/