• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে আহত ১০

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১২০ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়ের দাওয়াত সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে এবং তা দ্রুত এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশি শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় রাতে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয় ও কথাকাটাকাটির ঘটনা ঘটে।

পরদিন সকালে শাহিন উদ্দিন কয়েকজনকে নিয়ে রফিকুলের বাড়িতে এসে উত্তেজনা সৃষ্টি করেন। অল্প সময়ের মধ্যে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পরিবারের পুরুষ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় উত্তেজনা রোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের কারণ অনুসন্ধান ও অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/