• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সকল তথ্য প্রমানের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে, আসামী পক্ষের আপিলের সুযোগ আছে- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি– / ২১৮ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাসহ মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যে বিচার হয়েছে, তা সম্পূর্ণ তথ্য–প্রমাণের ভিত্তিতেই পরিচালিত হয়েছে। রায় নিয়ে আসামিপক্ষ আপত্তি তুলতেই পারে, তবে তাদের আইনগত অধিকার-রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ-সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই গণহত্যা মামলায় যে তথ্য ও প্রমাণ আদালতে উপস্থাপন হয়েছে, তা আন্তর্জাতিক মান অনুসারে যেকোনো আদালতে অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। এখানে ব্যক্তির চেয়ে বড় বিষয় হলো মানবতার বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ড – মাত্র ২০ দিনে ১৪শর বেশি মানুষকে গুলি করে হত্যা। এই ঘটনাই বিচার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নিতে রাষ্ট্রকে বাধ্য করেছে।

তিনি আরও জানান, রায় কার্যকরের ক্ষেত্রে সরকার আইনসম্মত সব প্রক্রিয়া অনুসরণ করছে, এবং ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবে।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/