• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৯৫ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তিনি জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আগামী নির্বাচনকে ঘিরে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ঝিনাইদহে আমি একটি বিশেষ মিশন নিয়ে এসেছি। দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানে থাকবো। সরকারি দপ্তরে সেবা পেতে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি থাকবে। তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের সমান সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

পরিবেশ সুরক্ষার প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, নদী-খাল দখল, অবৈধ ইটভাটা ও বর্জ্য ব্যবস্থাপনার বিশৃঙ্খলার বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। শহরসহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা নিরসনকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বক্ষণের সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের প্রভাব বিস্তার, অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনাকে ছাড় দেওয়া হবে না।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য সংবাদ তুলে ধরে এবং অনিয়ম চোখে পড়লে আমাকে জানিয়ে সহযোগিতা করবেন। শান্ত ও আধুনিক ঝিনাইদহ গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলা উন্নয়ন, ভূমি সেবা, যোগাযোগব্যবস্থা, পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা ও নাগরিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক আশ্বস্ত করেন যে সাংবাদিকদের তথ্য-উপাত্ত ও গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথিন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার ব্যুরো চিফ মাহমুদ হাসান টিপু, ইত্তেফাকের বিমল কুমার সাহা, এনটিভি ও যুগান্তরের মিজানুর রহমান বাবুল, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন ও কলামিস্ট এম এ কবীর বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/