• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব: লাঠিখেলা ও গ্রামীণ সাজে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ৮৪ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রামীণ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রাণবন্ত অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা হয়।

আদি নববর্ষ ও নবান্নের অনুভূতি শিক্ষার্থীরা সেজেছিল গ্রামের নানান চরিত্রে, কেউ কৃষক ও কৃষাণী , কেউ জেলে, কেউ কুমার, কেউ তাতী আবার কেউ গায়ের বধূ কিংবা গায়ের মেয়ে। তাদের এই গ্রামীণ রূপে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক টুকরো বাংলার ঐতিহ্যবাহী গ্রামাঞ্চলে। শিশুদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিতে যোগ করে বাড়তি উচ্ছ্বাস।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও মেতে ওঠেন। পুরো বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অভিভাবকরা জানান, পাঠদানের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে এবং পড়ালেখায় আগ্রহ বাড়ায়। তারা এমন উদ্যোগের জন্য একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা নবান্ন উৎসব আয়োজন করেছি। শুধু নবান্ন নয়, শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা নিয়মিতই বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনের চেষ্টা করি। এতে বাচ্চারা বিদ্যালয়ে আসতে আরও আগ্রহী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/