• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

ক্রাইম রিপোর্টার : মোস্তাইন বিল্লাহ। / ৯৬ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে ২ জন,
সন্ত্রাস বিরোধ আইন ও বিস্ফোরক আইনে ২ জন, মাদক ও পরোয়ানা সহ ২ জন, মানব পাচার আইনে ৩ জন, ডিএমপি ভুক্ত ৪ জন, অন্যান্য ও অপহরণ ৪ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,সোহাগ (১৯), নাঈম (২১), নাসের আহমেদ সুমন (৪৮), মোবারক (২১), শাহরিয়ার আলম নাফিস (১৮),সোহাগ হাওয়ালদার (৩৪), কোরবান (৩০), আকাশ (১৯), শেফালী (৪০), মরিয়ম (২১),নয়ন (২৪), ইমন কানা ইমন (২০), বিনি ইয়ামিন পিয়াস (২৬), শামীম (৩০), আব্দুর রাজ্জাক (৩০), আব্দুল হামিদ (৬০) ও
আব্দুর রহমান (৪৫)।

এসময় তাদের কাছ থেকে ২ টি ককটেল, ৫০ গ্রাম হেরোইন,৩০ পুড়িয়া গাঁজা,১ টি শিকল যাহার দৈর্ঘ্য ৫ ফুট, ২ টি তালা, ১ কালো রংয়ের ব্যাগ উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (১২ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/