• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নান্দাইলে ধানের শীষের ভোট চেয়ে ছাত্রদলের নেতৃত্বে প্রচারণা মিছিল 

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টার: / ৭০ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীকে বিএনপির মনোনীত প্রার্থী করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা মিছিল করেছে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল। সোমবার (১০ নভেম্বর)  বিকাল ৪ টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজর সামনে থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিকের নেতৃত্ব মিছিলটি শুরু হয়।

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত কে চূড়ান্ত জানিয়ে ধানের শীষের প্রচারণা মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ডের শহীদ মিনার পদক্ষিণ করে নান্দাইল নতুন বাজারে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পৌর যুবদল নেতা আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক,যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান বাবু,নাদিম উদ্দিন ভূঁইয়া নাদিম, গাংগাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ্ আলম, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বোরহান,আবু বক্কর ছিদ্দিক মুন্না, ছাত্রদল নেতা আবু নাঈম সহ প্রমুখ। 

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে আসনটি উপহার দেওয়ার আহবান করেন। সেই সাথে উপজেলার সকল ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবন্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/