• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের পক্ষে ধানের শীষে মনোনয়নের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি ; / ১৬৩ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ধানের শীষ এ আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামের পক্ষে সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) বিকেলে নড়াইলের মালিরবাগ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। এতে নড়াইল সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাবেক জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এপিপি এ্যাড. রাজু আহমেদ রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুসহ নড়াইল-২ আসনের নড়াইল সদর উপজেলা, পৌরসভা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন মনিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি দল ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা।

তারা আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক আলহাজ্ব মনিরুল ইসলামকে যদি নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, যাতে তিনি মনিরুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে দলকে আরও শক্তিশালী করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে মনিরুল ইসলাম বলেন, বহিরাগত ও হাইব্রিড প্রার্থীদের আমরা নড়াইলের জনগণ মেনে নেব না। ২০০৮ সালের নির্বাচনে আম মার্কা প্রতীকে মাত্র ২৯২ ভোট পাওয়া এক সম্ভাব্য জোট প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নড়াইলের তৃণমূল কর্মীরা এমন প্রার্থীকে কখনোই গ্রহণ করবে না। নিজের ৩৯ বছরের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে আবেগঘন কণ্ঠে মনিরুল ইসলাম বলেন, এই রাজনীতির জন্য আমি আমার ব্যবসা, সম্পত্তি, এমনকি পরিবারকে সময় দিতে পারিনি। আমি কোনো লোভ বা লাভের আশায় রাজনীতি করি না, করি মানুষের ভালোবাসার জন্য।

সমাবেশে মনিরুল ইসলামের সহধর্মিণীও আবেগঘন বক্তব্য রাখেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/