• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান-২০২৫

আরিফুজ্জামান (সাগর) / ৮৭ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ঢাকা, ০৯ নভেম্বর ২০২৫ (রবিবার): আজ যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)।

নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার “কর্নেল কমান্ড্যান্ট র‍্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠানে উপস্থিত সকলের উদেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষনার গুরুত্ব উল্লেখপূর্বক সিগন্যাল কোরের সকল সদস্যদের এক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; সিগন্যাল ইউনিটের সকল অধিনায়াকগণ; অন্যান্য সেনা কর্মকর্তাগণ; এবং অন্যান্য পদবীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/