• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক- মিয়া গোলাম পাড়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা খানজাহান আলী থানা ১নং ওয়ার্ডের উদ্যোগে আজ মশিয়ালী দাখিল মাদ্রাসা সংলগ্ন হারাতলায় এক ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎ ‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, থানা সেক্রেটারি জনাব গাজী গোলাম মোর্শেদ মামুনসহ থানা ও ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার, বেকার যুবকদের কর্মসংস্থান ও বেকার ভাতার ব্যবস্থা, বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎‎তিনি আরও আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
‎
‎সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থেকে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/