• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শরণখোলায় গর্ভবতী গাভী জবাই করে মাংস লুট

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ১০৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় কৃষকের গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গাভী চুরির পর জবাই করে মাংস লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গাভীটির চামড়া-ভুঁড়ি মাঠে ফেলে রেখে জবাই করা মাংস ও মাথা লুট করে নিয়ে গেছে এমন তথ্য পাওয়া যায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাভীর মালিক আবুল কালাম তালুকদার বলেন, প্রাতে গাভীটি গোয়াল ঘরে বেঁধে রেখে আমি ঘুমাতে যাই সকালে উঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভেঙে কে বা কাহারা গাভিটি নিয়ে গেছে। পরবর্তীতে খোঁজাখুঁজির পারে আমার বাড়ির থেকে কিছুটা দূরে খোলা মাঠে গরুর ভুঁড়িসহ চামড়া পড়ে থাকতে দেখি। এলকাবাসী জানায় গাভীটি ৬ মাসের গর্ভবতী ছিলো। তারা এ ধরনের অপরাধে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, দক্ষিণ রাজাপুর গ্রামে কালাম তালুকদারের একটি গর্ভবতী গাভী জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দোষীদের খুঁজে বের করার কাজ শুরু করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/