• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দেবিদ্বারে সাড়ে ৩ বছরের শিশুকে কুপিয়েছে প্রতিপক্ষ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৭৮ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো কাঁচির কোপ ও পিটুনিতে গুরুতর আহত হয়েছে মাত্র সাড়ে তিন বছরের এক শিশু। শিশুটির নাম মো. হোসাইন, সে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের ছেলে। এই বর্বরোচিত হামলায় প্রতিবেশী মো. হাসান (৩৫), তার স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার (৩২) এবং ছেলে নাফি (১৫) জড়িত বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে রসুলপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের সঙ্গে প্রতিবেশী মো. হাসানের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে শিশু মো. হোসাইন বাড়ির অন্যান্য শিশুদের সাথে হাসানের বসতবাড়ীর উঠানে খেলাধুলা করছিল।

এই সময় অভিযুক্ত মো. হাসান হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে হঠাৎ করেই শিশু হোসাইনের মাথার পিছনে ডান পাশে কোপ মারে। এতে শিশু হোসাইন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় হাসানের ছেলে নাফি ও স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে আবারও পিটিয়ে গুরুতর আহত করে।

শিশুটির ছোট চাচা মো. ইমরান (১৭) ভাতিজাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহত শিশু হোসাইন ও তার চাচাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত হোসাইনের বাবা সুমন সরকার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “পারিবারিক বি‌রোধ থাকতেই পারে, কিন্তু সাড়ে তিন বছরের একটি শিশুকে এভাবে কুপিয়ে ও পিটিয়ে যারা আহত করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি না। তারা আমার ছোট শিশুকে হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে। আমি প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/