• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রানীশংকৈলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

নিজস্ব প্রতিবেদক / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আজ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
৫ ই নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান উপজেলা বিএনপি, আল্লামা আল ওয়াদুদ বিন নুর( আলিফ) সাধারণ সম্পাদক বিএনপি, মোঃ রজব আলী সেক্রেটারি উপজেলা জামায়াত ইসলাম, মামুনুর রশিদ মামুন ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি।স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে এবছর উপজেলার গমের বীজ ৫২০০,শরিষা ৫৯০০,পেয়াজ ৩০,চিনাবাদাম ২০ মোট ১১১৫০ জন কৃষক উপকৃত হবেন।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে বীজ বিতরণ অন্যতম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/