• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী অসুস্থ- এলাকায় চাঞ্চলের সৃষ্টি

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে এক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খাওয়ার পর বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ৬-ই নভেম্বর সকালে, ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন কুমারপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালের ক্লাস শুরুর আগে কিছু শিক্ষার্থী স্থানীয় একটি দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায়। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং তীব্র পেট ব্যথা শুরু হয়।

পরবর্তীতে শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা খালি পেটে খাবারগুলো খাওয়ার কারণেই এমন সমস্যা দেখা দিতে পারে। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে সকল শিক্ষার্থী আশঙ্কামুক্ত এবং তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী এ বিষয়ে বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং কোন দোকান থেকে খাবারগুলো কেনা হয়েছিল, তা যাচাই করা হচ্ছে।”

শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ এবং সচেতন নাগরিকরা এই ঘটনায় কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

তারা মনে করেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মানহীন খাবার অত্যন্ত ক্ষতিকর। যত্রতত্র এসব দোকানপাট থেকে খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হলেও সেদিকে তদারকির কেউ নেই। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, অবিলম্বে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং দোকানপাটের উপর জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/