• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভূমি অধিগ্রহণের জায়গায় আওয়ামী লীগ নেতার মার্কেট নির্মাণ 

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টার / ১০১ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সড়ক ও জনপথ বিভাগ সওজের অধিগ্রহণ জায়গায় আওয়ামী লীগ নেতা ও তার ভাই মিলে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বিভাগে অভিযোগ দিয়েছে এলাকার লোকজন। উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ও তার ভাই হাসিম উদ্দিন মিলে অধিগ্রহণের জায়গা দখল করে মার্কেট করছেন।  

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে- নান্দাইল উপজেলার কানুরামপুর থেকে ত্রিশাল আঞ্চলিক সড়কের চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় সড়ক নির্মাণের জন্য ২০০৯ সালের দিকে ভূমি অধিগ্রহণ করে সওজ। পরবর্তীতে অধিগ্রহণকৃত জায়গার সমস্ত টাকাও বুঝিয়ে দেয় সওজ। 

বুধবার উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী আতাউরের মোড়ে গিয়ে দেখা যায়- কানুরামপুর -ত্রিশাল সড়কের আতাউরের মোড়ে লগোয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় ১০ কক্ষ বিশিষ্ট বিশাল মার্কেট নির্মাণ হচ্ছে। চর বেতাগৈর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আতাউর রহমানের আপন ভাই হাসিম উদ্দিন। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দ্রুত গতিতে ৭-৮ জন কর্মচারি মিলে পুরোদমে কাজ করছে। 

মো. শাপলা আক্তার বলেন – আমার ১০ শতাংশ জমির ৩ শতাংশ অধিগ্রহণ করে। অধিগ্রহনকৃত জায়গায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ও তার ভাই হাসিম উদ্দিন প্রভাব কাটিয়ে সওজের জায়গায় দখল করে মার্কেট করেছে। ফলে বাড়ি থেকে ১২ বছর ধরে বের হতে পারছিনা। 

স্থানীয় বাসিন্দা নায়েব সুবেদার আব্দুল মতিন বলেন- বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে দুই ভাই মিলে সওজের বিশাল জায়গা জুড়ে মার্কেট করে রেখেছে। নতুন করে আবার জায়গা দখল করে মার্কেট হচ্ছে। 

জানতে চাইলে- সওজের জায়গায় মার্কেট নির্মাণকারী হাসিম উদ্দিন বলেন- সওজ রাস্তা নির্মাণে আগে ভূমি অধিগ্রহণ করে টাকা দিয়েছে। সেই জায়গা রেখেই মার্কেট নির্মাণ করছি। অধিগ্রহণকৃত জায়গায় আমি যায়নি। তারপরেও যদি সওজ এসে তদন্ত করে সেটা পরে দেখা যাবে। 

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী মুহাম্মদ আব্দুল্লাহ্ আল কবির বলেন- এ বিষয়ে অভিযোগ পেয়েছি, সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/