• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দীপশিখার প্রতিবন্ধিদের সুরক্ষা ও আত্মনির্ভরতায় সুযোগ বৃদ্ধিতে অভিভাবকদের প্রশিক্ষন

মুসলিম হক, বিরল(দিনাজপুর) / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিরলে দীপশিখার আয়োজনে প্রতিবন্ধী শিশু, যুবক-যুবতী এবং পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুরক্ষা ও আত্মনির্ভরতার সুযোগ বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধিতা , শিশু অধিকার, প্রারম্ভিক শনাক্তকরণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইতিবাচক আচরণ, সেফগার্ডিং ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দাতা সংস্থা লিলিয়ান ফন্ডসের অর্থ সহায়তায় সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের আওতায় দীপশিখার বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুরক্ষা ও আত্মনির্ভরতায় কেয়ারগিভার, ইতিবাচক অভিভাবকত্ব, সেফগার্ডিং কমিউনিটি হেলথ ওয়ার্কার, SRHR & SGBV ও স্কুল শিক্ষক ও এসএমসি সদস্যদের একীভূত শিক্ষা বিষয়ক মোট ১৭টি প্রশিক্ষনের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ফিল্ড ট্রেইনার মোঃ ফজলুল হক জানান, প্রতিবন্ধিতা বিষয়ক ধারণা, শিশু অধিকার, প্রারম্ভিক শনাক্তকরণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইতিবাচক আচরণ, সেফগার্ডিং ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে দক্ষতা অর্জনের বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীরা জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ এবং আরো আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিবন্ধী শিশু ও পরিবারের পাশে দাঁড়াতে পারবো।
দীপশিখার ফোকাল পারসন ধনঞ্জয় দেবনাথ জানান, ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/