• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সলের নাম ঘোষণা

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৮১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নাম।
সোমবার সন্ধ্যায় ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। প্রার্থী ঘোষণা হতেই মাধবপুর ও চুনারুঘাটে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এ আসনে একটি গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ প্রার্থী মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এবারের নির্বাচনে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।
প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে আনন্দ মিছিল ও বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা বলছেন, সৈয়দ মোঃ ফয়সল দীর্ঘদিন ধরেই এলাকার উন্নয়ন, দলীয় নেতৃত্ব ও জনগণের পাশে থাকার জন্য পরিচিত। তার নাম ঘোষণায় তাঁরা নতুন করে আশার আলো দেখছেন।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। কেন্দ্রীয়ভাবে সৈয়দ মো. ফয়সল সাহেবকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি শুধু রাজনীতিবিদ নন, এলাকার একজন সেবক। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হব।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, এটা দলের সঠিক সিদ্ধান্ত। আমরা তৃর্নমুলের কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে বিএনপির কর্মীরা মাঠে নেমে পড়েছে। সৈয়দ ফয়সল সাহেব একজন পরীক্ষিত নেতা। তিনি দলের দুঃসময়েও কখনও পিছিয়ে যাননি। তাঁর নেতৃত্বেই এবার আমরা এই আসনে জয় নিশ্চিত করতে পারব ইনশাল্লাহ।
মুফতি মাওলানা মোঃ নজরুল ইসলাম খান বলেন, বহুদিন পর মাধবপুরবাসী তাদের কাঙ্খিত এবং যোগ্য প্রার্থীকে পেয়েছে। যিনি তাঁর সারাটি জীবন এই মাধবপুর ও চুনারুঘাট বাসীর জন্য কাজ করে যাচ্ছেন। যার অবদান মাধবপুর ও চুনারুঘাট বাসী কখনো পরিশোধ করতে পারবে না।
মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদব চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “সৈয়দ মোঃ ফয়সলের জনপ্রিয়তা শুধু বিএনপির মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষও তাঁকে ভালোবাসে। তিনি সবার কাছে গ্রহণযোগ্য। তাঁর মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য প্রার্থী বিএনপিকে আবারও মাঠে ফিরিয়ে আনবে।”
পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খানঁ বলেন, এখন আমরা এক সাথে ধানের শীর্ষ প্রতীক বিজয়ের কাজ করব ইনশাল্লাহ।
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান বলেন, “ফয়সল সাহেবকে প্রার্থী ঘোষণা করায় আমরা উজ্জীবিত। বহু বছর পর মনে হচ্ছে বিএনপি আবারও শক্তভাবে নির্বাচনী মাঠে ফিরছে। তাঁর নেতৃত্বে কর্মীরা সংগঠিত হবে।”
সাবেক সভাপতি আব্দুল আজিজ বলেন, “সাধারন মানুষ খুশি। সৈয়দ ফয়সল সবার নেতা। তিনি কখনও দলীয় সীমাবদ্ধতায় আবদ্ধ থাকেন না। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই তাঁর অবদান রয়েছে।”
চা শ্রমিক নেতা খেলু নায়েক বলেন, “আমাদের বাগানাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। ফয়সল সাহেব আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। আমরা তাঁকে বিশ্বাস করি, কারণ তিনি আমাদের কষ্ট বোঝেন। তাঁর প্রার্থিতা শ্রমিকদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে।”
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-৪ আসনে বিএনপি সংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বিতায়ও এ আসনে সৈয়দ ফয়সলের নাম বিএনপির জন্য ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ তাঁর রয়েছে তৃণমূল পর্যায়ে সুগভীর যোগাযোগ ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা।
নেতাকর্মীরা বলছেন, প্রার্থী ঘোষণার মাধ্যমে এবার মাধবপুর-চুনারুঘাটের মাঠে বিএনপির প্রাণ ফিরেছে। দলের নেতাকর্মীরা ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৈঠক শুরু করেছেন। তারা আশাবাদী, “এবার জনগণের ভোটে পরিবর্তন আসবেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/