• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি

মোঃ রিপন হোসেন / ১৮০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আজ ০২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ৯.১৫ ঘটিকায় নগরীর রুপসা ট্রাফিক মোড় এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার মহোদয় বলেন, মোড়গুলোতে যততত্র পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। ইজিবাইক চালক যেমন একটি পরিবারকে প্রতিনিধিত্ব করেন, একই সাথে যাত্রীগণ তারাও কয়েকটি পরিবারের প্রতিনিধিত্ব করেন। এজন্য সকল চালকদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে, তার অসর্তক বা অসাবধানতার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্থ হবে। আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি, তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।

এসময় কেএমপি’র পুলিশ পরিদর্শকগণ, ট্রাফিক সার্জেন্ট সহ ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/