• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য: উদ্ধার শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৫০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সম্প্রতি সেলের সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া ১১২টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩,২২০ টাকারও বেশি অর্থ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সাইবার অপরাধ দমনে পুলিশ প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করছে। তারা ক্লোন ফেসবুক আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হ্যাকিং, টিকটক সংক্রান্ত প্রতারণা ইত্যাদি অপরাধে নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে স্কুল–কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা দিচ্ছে।

পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ বিপিএম সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সাইবার অপরাধ দমনে কাজ করছে। কোনো প্রতারণামূলক কল বা মেসেজে প্রাপ্ত OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য কেউ যেন শেয়ার না করেন বলে তিনি আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা পুলিশের এ উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/