• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভা অনুষ্ঠিত

মো তুহিন মোল্লা ​নড়াইল প্রতিনিধি: / ১৯৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নড়াইল জেলা শাখার উদ্যোগে ১লা নভেম্বর শনিবার শহরের পালকী কমিউনিটি সেন্টার, এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন এনসিপি নড়াইলের জেলা প্রধান সমন্বয়ক লে.ক.এম শাব্বির আহমেদ (অব:)।​ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মোঃ তুহিন বিন রাজ্জাক। এ সময় আরো বক্তব্য দেন নড়াইল জেলা কমিটির সদস্য এড,ইমদাদুল হক,এস এম সাইফুজ্জামান,কালিয়া উপজেলা প্রধান সমন্বয়ক ওমর ফারুক,লোহাগড়া সমন্বয়ক সাজু আহম্মেদ আহত জুলাই যুদ্ধা নুর মোহাম্মাদ প্রমুখ। এ সময় বক্তরা বলেন ,এক শ্রেণির লোক ক্ষমতার মোহে অন্ধ হয়ে এলাকার উন্নয়নের পরিবর্তে নিজের পকেট ভারী করার চিন্তায় লিপ্ত। দেশের সমস্যার সমাধানে সৎ, নীতিবান ও আদর্শ নেতার প্রয়োজন, যিনি জনগণের সেবায় নিজেকে শতভাগ উজাড় করে দেবেন।

এছাড়াও নতুন দল হিসেবে প্রচার ও পরিচিতির জন্য নড়াইলে এনসিপি‘র বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক সফর, মতবিনিময় সভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠিত আয়োজন করার কথা বলা হয়েছে। সভায় স্থানীয় নেতা–কর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/