• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পরিস্থিতি ইঙ্গিত করছে এবার বিজয় ইসলামের পক্ষেই আসবে ইনশাআল্লাহ — অধ্যক্ষ হেলালী

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ / ১২৪ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে এবারের বিজয় ইসলামের পক্ষেই আসবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “দীর্ঘ ৪৫ বছর আমাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি। কিন্তু আল্লাহর রহমতে এখন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। জনগণ ধীরে ধীরে আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরে পাচ্ছে। ক্ষমতার মোহে আমরা যেন পরকালকে ভুলে না যাই। আমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত সর্বদা আপোসহীন থাকবে ইনশাআল্লাহ।”

চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে হালিশহর রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২৫ নং রামপুর ওয়ার্ডের জি ব্লক সাংগঠনিক ওয়ার্ড সভাপতি শাহারাজ হোসাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের রোকন অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ হেলালী। তিনি জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, হালিশহর থানার নায়েবে আমির ড. শাহাদাত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারি মো. ইয়াসিন, অ্যাডভোকেট আবসার রশিদ চৌধুরী, আইয়ুব আলী, মো. নুর উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, রামপুর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, ফরিদ উদ্দিন নিজামী, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/