• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই: হাসনাত আব্দুল্লাহ

মোঃ শামীম হোসাইন / ৮৫ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করতে হলে নির্বাচনের বিকল্প নেই। আর সেই নির্বাচনের আগে গণ ভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে।’

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদের সময় বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় পার করেছে। এখন আমাদের গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন আবশ্যক। নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারব এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে কিছু কাজ আমরা নির্ধারণ করেছি, যার অনেকগুলোই সম্পন্ন হওয়ার পথে। এখন গণ ভোটের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে।

এই গণ ভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে—যা কোনো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই তা জারি করতে হবে। কোনো ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কর্মকর্তার আদেশের এখতিয়ার নেই।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, তাতে কখনও বিএনপি–জামায়াত একমত হয়েছে, আবার কখনও অবস্থান বদলেছে। যে দল সংস্কারের পক্ষে থাকবে, তাদের সঙ্গে আমাদের হৃদ্যতা বজায় থাকবে।আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ।’

সভায় পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/