• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খুলনার ডুমুরিয়া উপজেলার হিন্দু সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়ে ,ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৫৫ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

খুলনা-৫ ফুলতলা, ডুমুরিয়া উপজেলা হিন্দু সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি শুক্রবার(৩১ অক্টোবর) সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির
সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার
মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ
সুভাষ সরদার, মাগুরখালী ইউনিয়ন সহ-সভাপতি সুজিৎ কুমার সরকার, ডুমুরিয়া
সার্বজনীন পূজা মন্দির সহ-সভাপতি এ্যাডভোকেট আপোষ সিংহ, ধামালিয়া ইউনিয়ন
সভাপতি গোবিন্দ কুন্ডু, রুদাঘয়া ইউনিয়ন সভাপতি বিপ্লব সরকার, রঘুনাথপুর
ইউনিয়ন সভাপতি কার্তিক চন্দ্র সরকার, খর্ণিয়া ইউনিয়ন সভাপতি নারায়ন রাহা,
মাগুরঘোনা ইউনিয়ন সভাপতি বিশ্বনাথ দাস, সাহস ইউনিয়ন তন্ময় মন্ডল সভাপতি,
ভান্ডারপাড়া ইউনিয়ন সভাপতি নিরঞ্জন রায়, রংপুর ইউনিয়ন সভাপতি তরুন কুমার
মন্ডল, প্রিয়ংকা মন্ডল, মাগুরখালী ইউনিয়ন সভাপতি প্রদীপ কুমার সরকার,
আটলিয়া ইউনিয়ন সভাপতি অনিমেষ মন্ডল, গুটুদিয়া ইউনিয়ন সভাপতি মনোরঞ্জন
মন্ডল, শরাফপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুমার বিশ্বাস, শোভনা ইউনিয়ন
সভাপতি স্বদেশ হালদার, ডুমুরিয়া ইউনিয়ন সভাপতি অরুন কুমার আচার্য প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, স্বাধীনতার
পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধুমাত্র
নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো
উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার।
তিনি বলেন, যারা দাড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে তাদের
হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবেনা। হিন্দুদের কেউ বাধা দিলে জনগন প্রতিরোধ
গড়ে তুলবে।
যারা ৫৪ বছর দেশ চালিয়েছে তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজরা সরকারের
সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষন করে। জামায়াত দেশ পরিচালনার
দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে।
দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তন আনতে চাই।
লাঙলের, শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি
দলই বাকী আছে সেটি হচ্ছে জামায়াতের দাড়িপাল্লা।
দেড় হাজার জীবন, ৪০ হাজারের আহতের মধ্যদিয়ে চব্বিশের পরিবর্তনের মধ্যদিয়ে
ঢাবি, চবি, রাবি, জাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের
বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে
ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/