• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সেনা অভিযানে মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপে’র ১০ সদস্য আটক

ক্রাইম রিপোর্টার: মোস্তাইন বিল্লাহ। / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সেনা অভিযানে ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’ এর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে তাদের আটক হওয়ার খবরে।
গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় এই সেনা অভিযান পরিচালনা করা হয়, বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত।
আটক ব্যক্তিরা হলেন শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২)।
সেনা সূত্র জানায়, রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পাটালি গ্রুপের কয়েকজন সদস্য রায়েরবাজার এলাকায় পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। তথ্যের ভিত্তিতে সেনা টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কিছু দুষ্কৃতিকারী কিশোর জ্ঞান সদস্য খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাটালি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্যদের এ ধরনের দ্রুত পদক্ষেপের ফলে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/