• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাসক ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষ (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের ১৮তম ব্যাচের আজ ৩০ অক্টোবর রোজ বৃহস্পতিবার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জাবের মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ শামীমুল হক, উপাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান ভূঞা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব বেলায়েত হোসেন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান সহ প্রমুখ শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য বর্ষের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ তামজিদ আহমেদ, স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ সিফাতুল্লাহ, হামদে- বারী তায়ালা ও নাতে রাসূল সা. প্রদান করেন মোঃ শাহ জালাল, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন আব্দুল আহাদ, মোছাঃ ইতি আক্তার, মোঃ আরাফাত জামান, কাজী মেহেদি হাসান, কামরুন্নাহার জান্নাত, তাইয়্যেবা আক্তার প্রমুখ।
অধ্যক্ষ মহোদয় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বন্ধুত্ব এমন একটা জিনিস যা কখনো পিছিয়ে থাকে না। দীর্ঘ সময় পর কারো সাথে দেখা হলে বন্ধুত্বের অবস্থান আগের অবস্থানই থাকে। তিনি ইসলামের বিভিন্ন দিক সম্পর্কেও আলোচনা করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে নৈতিক মূল্যবোধ ও কৃতজ্ঞতাবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। এবং দেশ মাতৃকার প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করেন। এবং দৃঢ় কন্ঠে বলেন যে ইসলামই হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবন বিধান।
তারপর সভাপতি মহোদয় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- তোমরা এমন একটি বিভাগ থেকে স্নাতক সম্মান সমাপ্ত করেছ যা দ্বীনের দায়ী তৈরি করে। তোমরা প্রত্যেকে এক একজন দ্বীনের দায়ী, দেশ, বিদেশে ইসলামের বাণীসমূহ সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া হলো তোমার দায়িত্ব।
এছাড়াও বক্তারা ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্য উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।
তারপর অতিথিবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সর্বোপরি মুফতি মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম খান এর দোয়া পরিবেশন এর মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/