• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বৃদ্ধ কৃষকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার ঝিনাইদহের রাঙ্গিয়ারপোতায়

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা থেকে রাঙ্গিয়ারপোতা যেতে সড়কের পাশে ধান ক্ষেত থেকে হাত-পা বাধা অবস্থায় ইসারুদ্দিন মন্ডল ওরফে ইসা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয় কৃষকরা ধান ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ডাক বাংলা পুলিশ ক্যাম্পের পুলিশ যেয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ইসারুদ্দিন মন্ডল রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

নিহতের ছেলে জুলহক বলেন, আমার বাবা একজন দিনমজুর কৃষক ছিলেন। শীতের সিজেনে খেঁজুর গাছ কাটার কাজ করতেন। অন্যান্য গাছিদের খেঁজুর গাছ কাটার দঁড়ি ও অন্যান্য সামগ্রী তৈরি করে দিতেন। বুধবার সন্ধ্যার দিকে অজ্ঞাত গাছির বাড়িতে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি ফিরতে দেরি হলে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। সকালে সংবাদ পাই আমার বাবার মরদেহ বট দাঁড়ির মাঠে ধান ক্ষেতে দেখা গেছে। তবে তার বাবাকে হত্যা করা হতে পারে এমন কোন কারণ জানাতে পারেননি তিনি।

প্রতিবেশি মশিউর রহমান বলেন, ইসারুদ্দিন মন্ডল খুবই নিরীহ মানুষ ছিলেন। কারো সাথে কখনো দ্বন্দ্ব হতে দেখিনি। কি কারণে তাকে হত্যা করা হতে পারে আমরা ধারণাই করতে পারছি না।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিচুর রহমান বলেন, সকালে স্থানীয় কৃষকদের কাছ থেকে সংবাদ পেয়ে বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ি মাঠের একটি ধান ক্ষেত থেকে হাত-পা বাধা অবস্থায় ইছাহাক আলী নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হাত-পা বেধে গলায় ফাঁস দিয়ে শ্বাস রোধ করে বৃদ্ধকে হত্যা করে এখানে ফেলে গেলে গেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে রাঙ্গিয়ার পোতার এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে জানানো হয়েছে মরদেহ দাফনের পরে মামলা দায়ের করবে। পুলিশ হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে দিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/