• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাউজান পৌরসভার সুলতান পুরে বাক প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি ভূমিদস্যু-সন্ত্রাসী কর্তৃক বেদখলের অপচেষ্টার বিরুদ্ধে আবারও সংবাদ সম্মেলন

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম ঃ / ১০৬ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ড সুলতান পুরে বাক প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক বেদখলের অপচেষ্টার বিরুদ্ধে আজ রাতে নগরীর একটি রেস্টুরেন্টে (২৮ অক্টোবর, মঙলবার রাত ৯টায়), সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মিঠন কুমার দাশের পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে অভিযোগ করে মিঠন কুমার দাশের পক্ষে তার স্ত্রী বলেন, শত বছরের পুরনো একটি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত বসত ভিটা ভূমিদস্যু সাগর দাশ ,সজল দাশ, উজ্জ্বল দাশ সর্বপিতা মৃত হারাধন দাশ,সাং – তেউড়ি বাড়ি,ছিটিয়া পাড়া, দক্ষিণ সুলতান পুর, রাউজানের আরো ১০/১২ সন্ত্রাসী সদস্য ও ভূমিদস্যু চক্রের লোকজন মিলে বাক প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি অবৈধ দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।
বিগত ৬/৭ ধরে ঐ অপরাধী চক্রটি ভূয়া ওয়ারিশ সনদ পত্র তৈরি করে এবং অনৈতিক জাল দলিল সৃজন করে আমাদের শত বছরের পুরনো বসতভিটা দখলের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মিঠন কুমার দাশ।

তিনি আরো বলেন,ভুমিদস্যু ও সন্ত্রাসী সদস্য সাগর দাশ একের পর এক মিথ্যা মামলা দায়ের করে বাক প্রতিবন্ধী পরিবারের সদস্যদের হয়রানি করা সহ জানে মেরে ফেলতে এবং রাউজান ছাড়া করার চরম হুমকি ধামকি দেন।
উক্ত বসত ভিটা অবৈধ স্থাপনা ও বেদখলের অপচেষ্টার বিরুদ্ধে বিঞ্জ ৩য় জেলা জজ আদালতে ১৫০/২০২৫ নং মামলা চলমান রয়েছে এবং ম্যাজিস্ট্রেট আদালতের উত্তর চট্টগ্রাম বরাবরে মিছ মামলা নং ৬৯০/২০২৫ আনায়ন করে পূর্ব পুরুষের বসত ভিটা বৈধ দখলদারদের হেফাজতে ভোগদখল রাখতে আদেশ দেন।
এছাড়া ও উক্ত বসত ভিটা ও সম্পত্তির বৈধ দখলদার নিশ্চিত করতে ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক গত,২৩/১০/২৫ ইং তারিখে সরজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারের দখলে প্রাপ্ত বসত ভিটায় পরিবারের সদস্যদের দেখতে পান।
এর উক্ত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের সদস্য সাগর দাশ দল বল নিয়ে বাক প্রতিবন্ধী পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর সহ সম্পদের ক্ষতিকরার তীব্র অভিযোগ করেন।
এক পর্যায়ে ভূমিদস্যুদের সদস্যরা ভূক্তভোগীদের মিঠন কুমার দাশ,ছোটন দাশ( বাক প্রতিবন্ধী) এবং তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।
তারা বৈদ্যুতিক মিটার, মেরামত ও সংস্কার কাজ সারিয়ে তুলতে পারে না বলেও অভিযোগ করেন, বর্তমানে তারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

এছাড়া সাগর দাশ বিগত বছরে ফ্যাসিস্ট সরকারের সাবেক আঃ লীগের সদস্য থেকে ক্ষমতার অপব্যবহার করে এই অনৈতিক কার্যকলাপ ও ভূমিদস্যুতায় জড়িত থাকার অভিযোগও রাউজান থানায় রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের জোর দাবি জানান যে , সাগর দাশ গংদের অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ রাউজান সুলতান পুরের নন্দি পাড়া কালী বাড়ীর বাসিন্দাদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিঠন কুমার দাশ, তার স্ত্রী, পুত্র এবং ছোটন দাশ‌ ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/