• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুসলিম হক, বিরল (দিনাজপুর)॥ / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিরলে উপজেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী এর সঞ্চালনায় বিশেষ অতিথি দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা, উপজেলা বিএনপি’র সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, সাবেক সাধারন সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, মমিনুর ইসলাম, জাহিদ হাসান বুলেট, আবু ইমরান প্রধান, সেলিম রেজা, আসাদুল ইসলাম, একরামুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদসহ ১২ টি ইউনিয়ন যুবদলের সভাপতিগণ বক্তব্য রাখেন। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/