• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ সদরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।

সভায় বক্তারা বলেন, আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালনের লক্ষ্যে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে প্রত্যেক ইউনিয়নে নেতাকর্মীদের একত্রিত হয়ে প্রস্তুতি নিতে হবে, যেন মূল অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বক্তারা আরও নির্দেশ দেন, প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত ১,০০০ থেকে ১,৫০০ জন সাধারণ কর্মীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা সবাইকে আহ্বান জানান, গ্রামের মসজিদগুলোতে যেন কোনো রাজনৈতিক সভা না হয়— এমনটা নিশ্চিত করতে, এবং কেউ করলে তাকে বাধা দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/