• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা খুন!

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুুদ শেখ(৫০) খুন হয়েছেন। তার বাড়ি উপজেলার শুক্তগ্রামে তার বাবার নাম সদর শেখ।

ঘটনাটি হাডুডু খেলা কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি খেলার মাঠে মীমাংসা হয়। তবে রাত সাড়ে ৯টার দিকে খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাজারের মোড়ে আসলে রহমান খান সহ কয়েকজনের সাথে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে ৫/৬ জন মিলে মাসুদ শেখের ওপর দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে হামলা চালায়।গুরুতর আহত মাসুদ কে রাতে খুলনা মেডিকেলে নেয়া হয়। সেখানে অবস্থা খারাপ হলে মঙ্গলবার(২৮অক্টোবর) ঢাকায় নেবার পথে সকাল ১০টার দিকে সে মারা যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
নিহতের ভাই ওমর সানীর অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করা নিয়ে শুক্তগ্রামের অলামিন খাঁর ছেলে মাদক ব্যবসায়ী সুজন খাঁর সঙ্গে মাসুদ রানার বিরোধ দেখা দেয়। এরই জেরে সুজন খাঁ, হুমায়ুন, মান্দার খাঁ, জসিমের নেতৃত্বে র্দুর্বত্বরা মাসুদকে খুন করেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে হত্যা মামলা গ্রহন করা হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/