• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান

নড়াইল প্রতিনিধি: / ১৭০ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না করা হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জেলার সামাজিক সংগঠনগুলো। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় সম্মিলিত সামাজিক জোটের ব্যানারে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবেশী যশোর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ থাকার পরও সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যশোরে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। নড়াইলকে বঞ্চিত করে প্রতিবেশী যশোরে কেন একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন? অবিলম্বে নড়াইলে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে সেচ্ছাসেবী নেতা জাকারিয়া খানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের আহ্বায়ক, কবি ও সাংবাদিক মিনহাজুল ইসলাম। তিনি বলেন, নড়াইল বরাবরই জাতিকে শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়েছে। নড়াইল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে উপহার দিয়েছে, যার মাধ্যমে সারাবিশ্ব বাংলাদেশকে চিনেছে। নড়াইল একাত্তরে উপহার দিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদকে, ক্রীড়াঙ্গনে উপহার দিয়েছে একাধিক অধিনায়ককে। তবে উন্নয়নের বেলায় নড়াইল সব সরকারের আমলেই অবহেলিত। তিনি বলেন, এবার আমরা সেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রজনতা রাজপথে নেমে এসেছি। আজ সীমিত পরিসরে মানববন্ধন করলাম। কিন্তু সামনে দাবি আদায়ের জন্য প্রয়োজনে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়া হবে।

অনুষ্ঠানের সঞ্চালক ও সম্মিলিত সামাজিক জোটের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া খান বলেন, এবার নড়াইলবাসী অধিকার আদায় করে নিতে প্রস্তুতি নিয়েছে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা রাজপথে রক্ত ঢেলে দিবো। তবুও নড়াইলের উন্নয়নের স্বার্থে কোনো আপোস হবেনা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সেচ্ছাসেবী নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাফায়াত উল্লাহ, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল ও মুন্সী সোহেল রানা, এডভোকেট কামরুল ইসলাম, ছাত্রনেতা তুহিন মোল্যা ও অকিবুর জামান অভি, মো ফরিদ শেখ ,মাহফুজুর রহমান ,এস এম ইরফানুল বারী উজ্জ্বল, মুহাদ্দিস হোসেন বাপ্পা ও সাইফুল ইসলাম বকুল। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আল-আমিন মণ্ডল, আমিরুল ইসলাম রানা, শাহারুল আলম, আব্দুল কাদের, রসিকুল ইসলাম, মো. আকাশ শেখ, সাব্বির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/