• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দুর্নীতি আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা: মাসুদ সাঈদী

মোঃ শামীম হোসাইন / ৯৯ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যেই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে। দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাঁধা। বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে। এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী এক এমপি গত কয়েক লুট করেছে এক হাজার সাতশো কোটি টাকা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, কিন্তু এখন সময় বদলেছে। ৫ই আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে, নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।

দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীই সক্ষম উল্লেখ করে জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে। গণতন্ত্র, বাক স্বাধীনতা ও দেশের উন্নয়ন চাইলে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জামায়াতের মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানগণ তাদের দ্বায়িত্ব পালনকালে কোন রকম দুর্নীতি না করে প্রমাণ করে দিয়েছেন- সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত থেকেই রাষ্ট্র পরিচালনা সম্ভব। তাই আদর্শ একটি সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত মার্কা দাঁড়িপাল্লা, ন্যায় ইনসাফের মার্কা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

মাসুদ সাঈদী বলেন, আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে— যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারী মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রব। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/