• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন যুব জামায়াতের সমাবেশ ও সেটআপ অনুষ্ঠিত

মো: রেজাউল করিম / ১০৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে এক যুব সমাবেশ ও সেটআপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব গয়হাটা পূর্বপাড়া এলাকায় অত্র ইউনিয়নের যুব জামায়াতের সভাপতি মো. সাহেদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সমাবেশ ও সেটআপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।

এ সময় আরও বক্তব্য দেন গয়হাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, নাগরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, বেকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ছামিনুর ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা নূরুল আলম, গয়হাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকির মিয়া এবং বাইতুল মাল সম্পাদক মো. আনিসুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের যুব সমাজ আজ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তারা যুব সমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে চারিত্রিক উৎকর্ষতা ও সমাজসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মাইন উদ্দিন, গয়হাটা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মামুদনগর ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিমসহ গয়হাটা ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, আলোচনা পর্ব শেষে গয়হাটা ইউনিয়ন যুব জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি এবং ইউনিয়নের ০৭টি ওয়ার্ড যুব জামায়াতের আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।এরপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/