• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁয় অ্যানথ্রাক তড়কা রোগ প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত সভা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 নওগাঁয় অ্যানথ্রাক্স(তড়কা) রোগ প্রতিরোধে এক জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। এছাড়াও সভায় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, সদর থানার কর্মকর্তা, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে তড়কা রোগ প্রতিরোধের উপর একটি সচেতনমূলক প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। এছাড়া সভায় আগত সকলকে তড়কা রোগ প্রতিরোধে সচেতনমূলক লিফলেট প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তড়কা রোগ খুবই মারাত্মক একটি পশুবাহিত রোগ। তাই অসুস্থ গরু জবাই করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এছাড়া জবাইকৃত পশু যে রোগমুক্ত তার প্রত্যয়ন অবশ্যই সঙ্গে রাখতে হবে। উপজেলার মাংস ব্যবসায়ীদের এই বিষয়গুলো মেনে গরু জবাই করার প্রতি অনুরোধ জানানো হয়। এই নিয়মগুলো যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/