• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার সুযোগ নেই – -শামীম সাঈদী

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১৪৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ( র) এর পুত্র, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য , সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের লড়াই হবে ইসলাম রক্ষা করার লড়াই। আগামী দিনের ভোট, আপনার আমার স্বাধীনতা রক্ষা করার ভোট। এই ভোটযুদ্ধে আমাদের পরাজিত হবার সুযোগ নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) ফেনীর ছাগলনাইয়া উপজেলা অডিটরিয়ামে জামায়াত আমীর কে এম আজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী আরো বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষার জন্য জামায়াতের নেতারা লড়াই করছে, সংগ্রাম করছে, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাকিস্তান কিংবা ভারতে জায়গা নেই। ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে যাওয়া যায়। কিন্তু জামায়াতে ইসলামীর নেতারা পালিয়ে যায় না, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা ফাঁসির রশি গলায় নিয়ে তা প্রমাণ করেছে।

কুরআনের পক্ষে কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ১৩ বছর কারাগারে বন্দি থাকতে হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র রফিক বিন সাঈদীকে কারাগারে হত্যা করা হয়েছে। দেশে কুরআনের রাজ কায়েম করে সকল হত্যার প্রতিশোধ নিতে হবে।

ছাগলনাইয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাফর আহমেদ মোল্লা ও পৌর জামায়াত আমির মুফতি আব্দুল হান্নান এর যৌথ সঞ্চালনায় গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান,
নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার, জেলা কৃষি ও অর্থনীতি সম্পাদক মোঃ মুজিবুর রহমান, জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রামস্থ ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদ, ফেনী শহর জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান ভূঁইয়া, সেক্রেটারী জাফর আহাম্মদ মোল্লা,পৌর সেক্রেটারী মাওলানা মোঃ ছালাহ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার মোতাহের হোসেন লিটন, সেক্রেটারী মহি উদ্দিন সেলিম, ব্যবসায়ী ওমর ফারুক মজুমদার ও ছাগলনাইয়া উপজেলা উত্তর ছাত্র শিবির সভাপতি মোঃ হানিফ প্রমূখ।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

শামীম সাঈদী আরো বলেন, বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে, হতাশা কেটে গেছে। এ দেশে আর চাঁদাবাজ, দুর্নীতিবাজ কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/