• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি গিলাতলার বৃদ্ধা জাহানারা’র

মোঃ রিপন হোসেন। / ২৩৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিখোঁজের তিনদিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি,খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা বাজার ঘাট এলাকার আবুল হাশেম ওরফে আব্দুল হক এর স্ত্রী জাহানারা বেগম ( কইতরী ) ৬০ এর সন্ধান মেলেনি।

পরিবার দিশেহারা।গত ১৭ অক্টোবর শুক্রবার আনুমানিক সাড়ে ৪টায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যেয়ে খুলনার সাচিবুনিয়া বিশ্ব রোড থেকে হারিয়ে যায় জাহানারা। তার গায়ের রং উজ্জল ফর্সা, উচ্চতা ৫ ফিট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের ওড়না ও নীল রঙের ম্যাক্সি এবং গোলাপি রঙের স্যান্ডেল। তিনি স্ট্রোকজনিত কারণে অসুস্থ, কিছুটা মানসিক ভারসাম্যহীন, কোন কিছু মনে করতে পারেন না। এ ঘটনায় তাঁর কন্যা পাপিয়া সুলতানা লবণচরা থানায় ডায়েরি(জিডি) করেছেন। যার নাম্বার-৮১৭, পরিবারের পক্ষ থেকে তাঁর অনেক খুজাখুজি করেও কোন হদিস পাওয়া যায় নি।

তাঁর কন্যা সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছেন, যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর মা’য়ের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার ভাই গাজী মাসুদ এর মোবাইল নং ০১৯২৫৬০৪৪১৩ অথবা লবনচরা থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন। নিখোঁজ মা’কে তিনদিন ধরে না পেয়ে সন্তানসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। এব্যাপারে লবনচরা থানার সেকেন্ড অফিসার পীযুষ দাষ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে, নিখোঁজ বৃদ্ধার সন্ধানের জন্য বেতার বার্তা পাঠানো হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/