• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নওগাঁ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ / ১০১ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রার বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সচেতন মুলক মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/