• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে সাময়িক বরখাস্তের একশত আশি কার্যদিবস অতিবাহিত হওয়ায় প্রধান শিক্ষক হিসাবে পুনর্বহাল বা স্বপদে বহালের আবেদন অজ্ঞাত কারণে ফাইলবন্দী

দিনাজপুর,প্রতিনিধি / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিরলের ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সাময়িক বরখাস্তের একশত আশি কার্যদিবস অতিবাহিত হওয়ায় প্রধান শিক্ষক হিসাবে পুনর্বহাল বা স্বপদে বহালের আবেদন অজ্ঞাত কারণে ফাইলবন্দী রাখার অভিযোগ উঠেছে। সরকারি পরিপত্র আর উচ্চ আদালতের নির্দেশনা যেন কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই প্রবাদ বাক্যেরমত রূপ ধারণ করেছে। যার ফলে দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ বিদ্যালয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বারা পরিচালিত হচ্ছে।
সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ সেলিম লিখিত আবেদনে জানান, গত গত ৪ সেপ্টেম্বর-২০২৪ তারিখে ০৫.৫৫.২৭১৭.০০০.১২.০২৭.২৪-১১০০ নং স্মারকে আমাকে প্রধান শিক্ষকের পদ থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের ৬০ দিন অতিবাহিত হলে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০২৪ অনুচ্ছেদ- ৫৪, প্রবিধান- ১ অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন-ভাতার জন্য বিদ্যালয়ের সভাপতি তথা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করি। কিন্তু সভাপতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আমি মহামান্য হাইকোর্ট বিভাগে ১২৫/২০২৫ রিট পিটিশন দাখিল করি। গত ২৭ জানুযারি- ২০২৫ তারিখে মহামান্য হাইকোর্টে শুনানিঅন্তে গত ০৫ ডিসেম্বর- ২০২৪ তারিখের আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য সভাপতি তথা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সভাপতি ১২৫/২০২৫ রিট পিটিশনটি নিষ্পত্তি করেন, যা বর্তমানে আমি পূর্ণ বেতন ভাতা পাচ্ছি। আমি ৪ জুন ২০২৫ তারিখে আবারো আবেদন জানালে এবং আমাকে দায়িত্ব না দেয়ায় আবারো মহামান্য হাইকোর্টের ১০৪৯৯ /২০২৫ নং রিট পিটিশন দাখিল করলে উক্ত পিটিশনের আলোকে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে আদেশ প্রাপ্তির ৬০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য বলা হলেও তিনি উক্ত আদেশ অমান্য করে মাউসির নিকট মতামতের নামে কালক্ষেপন করে চলেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত স্মারক নং-৩৭.০০.০০০০.০৭২.২২.০০১.২৩.১৭৩ নং স্মারকে গত ০৮ আগস্ট- ২০২৪ তারিখের পরিপত্রের মাধ্যমে বলা হয়েছে সাময়িক বরখাস্তের যাবতীয় কার্যক্রম যদি একশত আশি কার্য দিবসের মধ্যে শেষ না হয়, তবে সেই সাময়িক বরখাস্তকৃত উক্ত শিক্ষক স্বয়ংক্রিয়ভাবে স্বপদে বহাল হবে। যেহেতু একশত আশি কার্যদিবস অতিবাহিত হয়েছে সেহেতু বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে স্বপদে বহাল করতে সভাপতি তথা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, উচ্চ আদালতের নির্দেশনা পাওয়ার পর মাউসির নিকট মতামত চেয়ে পত্র প্রেরণ করেছি। মাউসির নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোকলেসার রহমান জানান, আমরা গত ২১ আগস্ট – ২০২৫ তারিখে গভর্নিং বডির সভা করেছি। সভাপতি মহোদয় আমাকে দায়িত্ব হস্তান্তর করতে বললে আমি দায়িত্ব হস্তান্তর করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/