• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ধানের শীষের প্রার্থী যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করব এবং তাকে বিজয়ী করব “ফুলগাজীর ইউনিয়নের পথ সভায়” রফিকুল আলম মজনু

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিএনপির দলীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক যাকে মনোনয়ন পত্র দেবেন, তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন ; ফেনী ১ আসনের সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। ২০ অক্টোবর সোমবার বিকেলে ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজার , জিএম হাট বাজারে, বকশি বাজারে, পুরাতন মুন্সির হাট বাজারে, করইয়া শান্তির হাট বাজারে, ফুলগাজী সদর দক্ষিণ শ্রীপুর পশ্চিম পাড়া গ্রামে, গাবতলা গ্রামে, জগতপুর গ্রামে, সর্বশেষ আমজাদ হাট বাজারে মোট আটটি স্থানে গণসংযোগ অনুষ্ঠিত পথ সভায় তিনি একথা ঘোষণা দেন।

তিনি বলেন, “দেশনেত্রী যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করব এবং তাকে বিজয়ী করব।”

বক্তব্যে বলেন, দীর্ঘদিন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি। এখন সময় এসেছে নিজেদের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দেওয়ার।

তিনি আরো ও বলেন, “ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কেউ বলছে তাদেরকে ভোট দিলে ১৮ কোটির মানুষের সোয়াব মিলবে, কেউ বলছে নবীজী কে ভোট দেওয়ার সমান হবে— এসব কথায় মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।”

রফিকুল আলম মজনু আরও বলেন, “আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ্জ করি, যাকাত দিই— এগুলোর মাধ্যমেই আমরা জান্নাতে যাব। যারা ধর্মের অপব্যবহার করছে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।”

বিএনপির এই ত্যাগী নেতা বলেন, “বন্যার সময় আমি ফুলগাজীতে বহুবার এসেছি, দায়িত্ব পালন করেছি। বর্তমানে কিছু ‘অতিথি পাখি’ ফুলগাজীতে এসেছে, তারা বিএনপির কেউ নয়।” তিনি ঘোষণা দেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে ফুলগাজী কে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন; মাদক বিক্রেতা সতর্ক হয়ে যান; ভাল কোন ব্যবসা করতে পারেন আমরা সহযোগিতা করবো; মাদকের সাথে জড়িত কাউকে দলের মধ্যে রাখা হবে না; আমি দেখছি “ধানের শীষে অনেক আগাছায় ভরা” ; প্রয়োজনে বড় বড় আগাছা পরিষ্কার করা হবে।

এই সময় পথ সভা গুলোতে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম, আবুল খায়ের, আখতারুজ্জামান আজিম, মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন চৌধুরী সোহেল, নুরুল হুদা শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসূল, সদস্য সচিব আবুল কালাম; ফুলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার ; দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী মুন্সির হাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুবদলের আহ্বায়ক জহির সহ নেতাকর্মীরা; জিএম হাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসেম ভূঁঞা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী আমজাদ হাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক বাহার প্রমুখ।

উক্ত পথ সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/