• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলে “নোয়াগ্রাম দক্ষিণপাড়া ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল অনুষ্ঠিত হয়

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি: / ১৪৭ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় কালিয়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন এর নোয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয় ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় যাদবপুর ফুটবল একাদশ বনাম রিয়াল স্মৃতি সংঘ, লক্ষ্মীপুর। দুর্দান্ত পারফরম্যান্সে যাদবপুর ২–০ গোলের ব্যবধানে রিয়াল স্মৃতিকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, সাহিদর রহমান সোল্যা, রফিকুল ইসলাম বাচ্চু, মিঠুনের রহমান বাবুল, আমিরুল ইসলাম হেনরি, শাহাজাহান মোল্যা ও মোঃ উপজল মোল্যা প্রমুখ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন সেলিম রেজা জিয়ার মোল্যা।

ফাইনাল ম্যাচ ঘিরে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থকদের শ্লোগান আর খেলোয়াড়দের লড়াকু মনোভাবের কারণে পুরো ম্যাচজুড়ে ছিল তুমুল উত্তেজনা। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/