• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলের নড়াগাতীতে বিএনপি নেতার নির্বাচনী প্রচার গেট ও ব্যানার ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ২৪০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নড়াইলের নড়াগাতী বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক বি. এম. নাগির হোসেনের নির্বাচনী প্রচার গেট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী লস্কার ফিরোজ আহম্মদ শনিবার (১৮ অক্টোবর) সকালে নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নড়াগাতী বাজারসংলগ্ন ব্রিজের পাশে মুকুলের দোকানের সামনে স্থাপিত প্রচার গেটটি ভেঙে ফেলে। গেটটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।

ঘটনার বিষয়ে লস্কার ফিরোজ আহম্মদ বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলাও ভাংচুর। নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।”

নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সুগবিন্দ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

স্থানীয় বিএনপি নেতারা বলেন, এটি নির্বাচন ব্যাহত করা ও নেতাকর্মীদের ভয় দেখানোর অপচেষ্টা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/