• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নির্বাচনে টাকার অপব্যবহার বন্ধে পিআর পদ্ধতির পক্ষে জামায়াত

মোঃ শামীম হোসাইন / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, “নির্বাচন শুরু হওয়ার আগেই পেশিশক্তির ব্যবহার শুরু হয়ে গেছে। এখনই টাকাপয়সার ছড়াছড়ি চলছে। জামায়াতে ইসলামী টাকাপয়সার অপব্যবহার নয়, অল্প খরচে সুষ্ঠু নির্বাচন চায়।”

তিনি আরও বলেন, “আমরা পিআর পদ্ধতির কথা বলছি কারণ এতে টাকার অপচয় রোধ হয়। পাশাপাশি আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড—যাতে সবাই সমান সুযোগে ভোট দিতে পারে।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব রোডে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আবদুর রব। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি জহিরুল হক। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আবদুর রাজ্জাক এবং জেলা পেশাজীবী শাখার সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

শামীম সাঈদী আরও বলেন, “আজ থেকে ৫৪ বছর আগে এই দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়েছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে। কিন্তু সেই স্বাধীনতার সুফল এখনো আমরা ভোগ করতে পারিনি। বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণকে শোষণ করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/