• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে সাড়ে পাঁচ হাজার সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টাই কৃষি প্রণোদনার এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নূর-এ-নবী জানান, চলতি রবি মৌসুমে কম সরিষা সূর্যমুখী চিনা বাদাম শীতকালীন তেঁয়াজ মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলায় সর্বমোট ৫ হাজার ৪৮৫ জন সুবিধাভোগী কৃষক রয়েছে।

এসব কৃষকের মাঝে ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মে মেট্রিক টন ডিএপি ও ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কৃষকরা গতবছর ব্যাপক হার সরিষা উৎপাদনের ফলে সরকারের প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/