• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবে নারী সমাবেশ অনুষ্ঠিত !

আরিফুজ্জামান (সাগর) / ২৫০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মিরপুর রিপোর্টার্স ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে আজ ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভার্চুয়ালী উদ্বোধন করেন – তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মহাপরিচালক – মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ শাহ আলম (বিসিএস তথ্য, উপসচিব পদমর্যাদার পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব, মোঃ নুর হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, গোলাম মোক্তাদির আলভী (চেয়ারম্যান মুভি বাংলা টেলিভিশন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাল্গুনী টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও মিরপুর রিপোর্টার্স ক্লাবের নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের তথ্য অফিসার -মোঃ আবু রায়হান, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি- কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি- নুরুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক- মোঃ ইস্রাফিল, সাংগঠনিক সম্পাদক- আনিস মাহমুদ লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক- আলি আফজাল আকাশ, দপ্তর সম্পাদক- মোঃ সোহাগ হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রফিকুল ইসলাম রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক- আনিসুল হক ক্লিপটন, নির্বাহী সদস্য- (১) শহিদুল ইসলাম সাগরসহ মিরপুর রিপোর্টার্স ক্লাবের সকল নির্বাহী সদস্য ও সাধারণ সদস্য। নারী সমাবেশে প্রায় শতাধিক নারীর উপস্থিতিতে বক্তাগন বাল্য বিবাহ, স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক শিক্ষা, মাদকাসক্ত, ইভটিজিং, সমাজ ও দেশের উন্নয়ন, টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে বিভিন্ন দিকনির্দেশনা, বিভিন্ন সরকারি টিকা গ্রহণের নির্দেশনা, সন্তানদের সঠিকভাবে মানুষ করা ও শিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্য বলেন, আমরা যেই মুখে আল্লাহর পবিত্র কোরআন পাঠ করি এবং যেই মুখ দিয়ে আল্লাহর নামের পবিত্র জিকির করি, সেই মুখ দিয়ে কোনদিন মাদক গ্রহন না করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত নারীসহ সকল অতিথিদের মাঝে নাস্তা বিতরণ করা হয়। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, মিরপুর রিপোর্টার্স কাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এবং আগামীতে একসাথে এ জাতীয় সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/