• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সাবেক সহ সম্পাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেফতার ৪

ক্রাইম রিপোর্টার: মোস্তাইন বিল্লাহ / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মো. রুপসান (৩৬), ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও দলটির কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া (৬২)।
ডিবি সূত্র জানায়, সোমবার রাতে ও বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকা থেকে মো. রুপসানকে এবং বিকেল ৫টার দিকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।
একইদিন দুপুর সোয়া ২টার দিকে মুগদা থানার টিটিপাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন আবিদকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। এর আগে দুপুর দেড়টায় পুরানা পল্টন এলাকা থেকে আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/