• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে অটোচালককে হত্যা করে অটো ছিনতাই চেষ্টা।। দুই ছিনতাইকারী আটক

মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বিরলের ধর্মপুর শালবনে অটোচালককে হত্যার চেষ্টা করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দিনাজপুর শহর হতে বিরলের শালবন ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে দুই ছিনতাইকারী। এরপর কালিয়াগঞ্জ বাজারে এসে আরো একজন যাত্রী উঠানোর পর ধর্মজৈন সাত দাগ এলাকার বনের ভিতরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এরইমাঝে প্রাণ বাঁচাতে অটোচালক চিৎকার দিলে পৎচারী আসতে দেখে ছিনতাইকারীগণ পালানোর চেষ্টা করে। আহত অটোচালক দিনাজপুর শহরের সুইহারী (খালপাড়া, সরকারি কলেজ সংলগ্ন) এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নভেল (৩০)কে উদ্ধার করে স্থানীয় এনায়েতপুর বিওপি’র বিজিবির সদস্যগণের নিকট হস্তান্তর করা হলে তাৎক্ষনিক তাকে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতর নিকট প্রাপ্ত তথ্য মতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম ও ইউপি সদস্য আব্দুর রহমানসহ বিজিবি ও থানা পুলিশ বনে আগত অপরিচিত ব্যাক্তিদের নজরদারীতে নিয়ে আসে। একপর্যায়ে দীর্ঘ ৪ ঘন্টা পর দুপুর ২.৩০ মিনিটে ২ ছিনতাইকারীকে চিহ্নিত করে বনের মধ্য হতে স্থানীয়রা আটক করে। বিজিবি সদস্যগণ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নিয়ে বিকাল পৌণে ৫ টায় থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটককৃতরা হলেন- দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার তাসিনুর এর ছেলে নভেল (৩০)।
এ রিপোর্ট লেখাকালীন আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটোচালকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/