• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঢাকায় বেসরকারি শিক্ষকদের উপর পুলিশ হামলা ও ২০% বাড়ি ভাড়া দাবিতে মানববন্ধন

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ২০% বাড়ি ভাড়া‌ সহ ৩ দফা দাবিতে  গত ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবে শিক্ষক সমাবেশে পুলিশবাহিনী কর্তৃক ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায় উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতিও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া সভাপতিত্বে ও তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: মালেকের রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সরকারি অধ্যাপক ফারুক আহমেদ, প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর আবুল কালাম, শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ  মাওলানা নুরুল আমিন, সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, মো: বেলাল হোসেন, মো: আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিএন কারিগরি কলেজের শিক্ষক শামীম হাসান সুজন, সিনিয়র শিক্ষক মো: আবিদুর রহমান, মোঃ: আবুল হোসেন ও এটিএম কামাল হোসেন। 

সভায় বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে অবিলম্বে ২০% বাড়ি ভাড়া ও‌ মানসম্মত মেডিকেল ভাতা সহ ৩ দফা কার্যকর এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত শিক্ষকদের উপর অমানুষিক নির্যাতন করেছে তার শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/